আর. পি. সাহা কুইজ প্রতিযোগিতা ২০২৫
সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ-এর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।
প্রথম পুরস্কারঃ ২৫ হাজার টাকা, মেডেল এবং সার্টিফিকেট
দ্বিতীয় পুরস্কারঃ ১৫ হাজার টাকা, মেডেল এবং সার্টিফিকেট
তৃতীয় পুরস্কারঃ ১০ হাজার টাকা, মেডেল এবং সার্টিফিকেট
চতুর্থ-দশম পুরস্কারঃ মেডেল এবং সার্টিফিকেট
উক্ত প্রতিযোগিতাটি দুইটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে অনলাইনে ১০০ নম্বরের নৈব্যক্তিক পরীক্ষার মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থীদের সমন্বয়ে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১০০ নম্বরের নৈব্যক্তিক পরীক্ষার মাধ্যমে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
প্রথম ধাপে অনুষ্ঠিতব্য অনলাইন পরীক্ষার সময়সূচিঃ
ফেব্রুয়ারি ১৫, ২০২৫; সন্ধ্যাঃ ৭ ঘটিকায়
পূর্ণমানঃ ১০০
সময়ঃ ৫০ মিনিট
মানবন্টনঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
সাধারণ জ্ঞান ২৫
তথ্যপ্রযুক্তি ১০
মানসিক দক্ষতা ১৫
অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশন ফর্ম (বিনামূল্যে) পূরণ করতে হবে।
রেজিস্ট্রেশনের সময়ঃ ফেব্রুয়ারি ১০, ২০২৫ পর্যন্ত
রেজিস্ট্রেশন লিংকঃ
http://103.191.178.77:8081/rpsu/registration/
বিঃ দ্রঃ রেজিস্ট্রেশন ফর্মে পূরণকৃত ফোন নাম্বারে এবং ইমেইল আইডিতে নির্ধারিত সময়ে প্রশ্নপত্রের লিংক দেয়া হবে।
*প্রশ্নপত্রের লিংকে প্রবেশ করতে ইমেইল আইডি অত্যাবশ্যকীয়।
জরুরী প্রয়োজনেঃ
ড. সেলিনা আক্তার
চেয়ারম্যান
আইন ও মানবাধিকার বিভাগ
01314073304
ড. আরিফুর রহমান
প্রক্টর
01842232717
জনাব এস. এম. আকবর
সহকারী অধ্যাপক
ব্যবসায় প্রশাসন বিভাগ
01673089367
আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়